সন্তান সপ্তমী ব্রত পালন – Santan Saptami Vrat
সন্তান সপ্তমী ব্রত (Santan Saptami Vrat) পালনের নিয়ম, উপবাস তার তাৎপর্য জানুন: একটি পরিবারে সকল সদস্য থাকার পাশাপাশি একটি ছোট্ট শিশু সন্তান যদি থাকে তাহলে সেই বাড়িটি যেন পরিপূর্ণ হয়ে ওঠে। তেমনি এক সন্তান কামনার উপবাস এবং ব্রত হল সন্তান সপ্তমী ব্রত।
ভাদ্র মাসের শুক্ল পক্ষের সপ্তমী তিথি টি সন্তান সপ্তমী নামে পরিচিত। সন্তান প্রাপ্তি, সন্তানদের উন্নতি এবং তাঁদের মঙ্গল কামনার জন্য সন্তান সপ্তমীর উপবাস পালন করে থাকেন বহু বাবা-মা।
আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা পূজা ও গুরুত্বসন্তান সপ্তমী ব্রত:
ভবিষ্য পুরানে বলা হয়েছে যে, সপ্তমী তিথিতে ভগবান সূর্যকে উৎসর্গ করা হয়। এমন পরিস্থিতিতে সন্তান সপ্তমীর দিন সূর্য দেবতার সঙ্গে সংকর পার্বতীরও পূজা করা হয়। নারী পুরুষ উভয়েই এই ব্রত পালন করতে পারবেন। তবে সে সম্পর্কে অবশ্যই সঠিক পদ্ধতি, নিয়ম জেনে রাখাটা জরুরী।
সন্তান সপ্তমী ব্রতকথা:
একসময় অযোধ্যা পুরীর রাজার স্ত্রী চন্দ্রমুখী এবং রূপবতী ছিলেন বিষ্ণু দত্ত নামে এক ব্রাহ্মণের স্ত্রী। একই অঞ্চলে বসবাস করতেন আর তাঁরা খুবই ভালো বন্ধু ছিলেন। একদিন তাঁরা দুজনেই সরজু নদীতে স্নান করতে গিয়েছিলেন যেখানে তাঁরা দেখেছিলেন যে অনেক মহিলা মিলে ভগবান শিব এবং মা পার্বতীর পূজা করছেন।
তাঁদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলেন তাঁরা সন্তান সপ্তমী ব্রত পালন করছেন উপবাস রেখে। তাঁরা উভয়েই একই উপবাস পালন করেন এবং সন্তান কামনা করেন। কিন্তু ঘরে ফিরে উপবাস করার কথা একেবারেই ভুলে যান। অভিশাপের কারণে তাঁদের মৃত্যু হয় এবং পরের জন্মে রানী বানর হন এবং ব্রাহ্মণ স্ত্রী মুরগি হন।
কিরীটেশ্বরী দেবী পূজা – Kiriteswari Pujaতাঁরা আবার মানুষের রূপে জন্ম নেন। এই জন্মে চন্দ্রমুখী মথুরার রাজার রানী হন যার নাম ঈশ্বরী এবং ব্রাহ্মণের স্ত্রীর নাম হয় ভূষনা। এই নতুন জীবনে ভূষণা ব্রত স্মরণ করে উপবাস পালন করেন এবং তাঁর আটটি সন্তান হয়।
কিন্তু রানী সেই ব্রত মনে রাখলেন না এবং ভূষণার প্রতি ঈর্ষান্বিত হলেন যে তার ৮ টি সন্তান হয়েছে। হিংসার কারণে রানী ওই শিশুদের হত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি। তারপর তিনি তাঁর ভুল বুঝতে পেরে ভূষনার সামনে সব স্বীকার করেন।
তখন ভূষণা তাঁকে তাঁদের পূর্বজন্মে তাঁদের উভয়ের ব্রত সম্পর্কে বলেন। এরপর রানী ঈশ্বরী সপ্তমীতে উপবাস করে একটি সন্তানের জন্ম দেন।
তারপর থেকে মহিলারা এই শুভদিনে উপবাস পালন করে থাকেন এবং একটি সন্তানের আশীর্বাদ পেতে ভগবান শিব এবং দেবী পার্বতীর কাছে প্রার্থনা করে থাকেন। যেহেতু এই ব্রত সন্তান কামনা করে করা হয় আর সপ্তমী তিথিতে অনুষ্ঠিত হয় বলে এই ব্রতর নাম ‘সন্তান সপ্তমী ব্রত’।
কিভাবে সন্তান সপ্তমীর ব্রত পালন করবেন?
তো চলুন তাহলে জেনে নেওয়া যাক সন্তানের কোন কোন বিষয়ের জন্য কিভাবে সন্তান সপ্তমীর ব্রত পালন করবেন:
১) সন্তানের সুখের জন্য:
যদি আপনার সন্তান থেকে থাকে তাহলে সন্তানের সুখ কামনা করে সন্তান সপ্তমীর দিন এই শুভ কাজগুলি করতে পারেন। এছাড়া যে সমস্ত মহিলারা সন্তান ধারণের সুখ ভোগ করতে পারে না তাঁদের নির্জলা উপবাস পালন করতে হবে।
এর পাশাপাশি শিব ঠাকুরকে তুলা অর্পণ করতে হবে। সুতো হাতে সন্তান সপ্তমীর ব্রত কথা শুনতে হবে। পূজার পরে গলায় পড়তে হবে সেই সুতো। এটা বিশ্বাস করা হয় যে এটি সন্তান ধারণের পথকে আরো বেশি সহজ করে তোলে। এবং নিঃসন্তান দম্পতিরা সন্তান সুখ লাভ করবেন।
২) সন্তানের উন্নত ক্যারিয়ারের জন্য:
অনেক মায়েরা সন্তানের সুন্দর একটি ক্যারিয়ার হওয়ার জন্য বিভিন্ন ধরনের পূজা অর্চনা, ব্রত পালন করে থাকেন। সন্তানের সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য এই ব্রত শ্রেষ্ঠ বলে মনে করা হয়।
এই শুভদিনে মহিলারা উপবাস করবেন এবং সন্ধ্যায় শিব ও পার্বতীকে ৭ টুকরো গুড় নিবেদন করবেন। এটা বিশ্বাস করা হয় যে, এটি শিশুর উন্নতিতে বাধা দূর করে, সে ভালো শিক্ষা এবং ভালো ক্যারিয়ার পায়।
৩) সন্তানের দীর্ঘ আয়ু কামনায়:
সন্তান সপ্তমীতে উপবাসকারী ব্যক্তি সূর্যকে অর্ঘ নিবেদন করবেন এবং তারপরে ভগবান শিবকে ২১ টি বেলপাতা এবং মা পার্বতীকে নারকেল নিবেদন করতে হবে। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সন্তান দীর্ঘায়ু হয় এবং তাদের সমস্ত দুঃখ-কষ্ট নষ্ট হয়ে যায়।
সন্তান সপ্তমী পূজার আচার অনুষ্ঠান:
- খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে।
- তারপর এই উপবাসের ব্রত পালন করার জন্য সংকল্প গ্রহণ করুন এবং ভগবান শিব ও দেবী পার্বতীর পূজা করুন।
- একটি কাঠের তক্তা নিতে হবে আর একটি লাল কাপড় বিছিয়ে দিন, শিব ও পার্বতীর একটি মূর্তি অথবা ফটো রাখতে পারেন।
- জল ভর্তি একটি ঘট অথবা কলসি রাখুন, তার উপরে নারকেল এবং আম গাছের পাতা রাখুন।
- খাঁটি দেশি ঘি দিয়ে একটি মাটির প্রদীপ জ্বালাতে হবে।
- তারপর ফুল, ফল, চাল, পান নৈবেদ্য হিসেবে অর্পণ করতে হবে।
- ভগবান শিব এবং দেবী পার্বতীকে বস্ত্র অর্পণ করতে হবে।
- ভগবান শিব এবং দেবী পার্বতীকে ভোগ প্রসাদ হিসেবে পুরী এবং ক্ষীর দেওয়া হয়।
- এর পাশাপাশি কিছু বাড়িতে তৈরি করা হয় মিষ্টি।
- এই উপবাস পালন করার সময় সন্তান সপ্তমী ব্রতকথা পাঠ করুন / শ্রবন করুন তারপরে আরতী করুন।
সন্তান সপ্তমী ব্রত পালনের তাৎপর্য:
পৌরাণিক বিশ্বাস অনুসারে জানা যায় সন্তান সপ্তমী ব্রত হল সেই ব্রত যে ব্রতটি নিঃসন্তান দম্পতিকে সন্তান দান করে, এই ব্রতর প্রভাবে মহিলাদের শূন্য কোল আলো করে তাড়াতাড়ি চলে আসে এক শিশু সন্তান।
যেসব মহিলার সন্তান রয়েছে তাঁরা তাঁদের সন্তানদের সুস্বাস্থ্য, বুদ্ধিমত্তা, তাদের দীর্ঘায়ু এবং জীবনে উন্নতি কামনা করে এই ব্রত পালন করে থাকেন।
বলা হয় যে সব মহিলারা বারবার গর্ভপাতের শিকার হন, তাঁদের এই উপবাসটি পালন করা খুবই জরুরী। এর ফলে আপনার পূর্বে এবং বর্তমান জন্মের সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে এবং সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য আপনি উপযুক্ত হয়ে উঠবেন। বিশেষ করে সন্তান লাভ করা, সন্তানের সুরক্ষা এবং সন্তানের জীবনের উন্নতির জন্য এই ব্রত পালন করা হয়।