Aashar Nabami Puja Vidhi – আষাঢ় নবমী পূজা বিধি ও শুভ ফল
আষাঢ় নবমী পূজা: আষাঢ় মাসের নবমী তিথিতে আষাঢ় নবমী পূজা অনুষ্ঠিত হয়। এই পূজাকে আষাঢ় গুপ্ত নবরাত্রি নবমী পূজা বলা হয় আর এটি নবরাত্রি নবমী তিথি।
এই দিন কোন বিশেষ জিনিস যদি বাড়িতে আনা যায় তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় সেই ভক্তের উপরে থাকে এবং সেই বাড়িতে সর্বদাই তিনি বিরাজ করেন বলেন মনে করা হয়।
শারদীয়া দুর্গা পূজা ষষ্ঠী – Durga Puja Sasthiএই শুভদিনে মা দুর্গার পাশাপাশি মা লক্ষ্মীকে খুশি করার জন্য গুপ্ত নবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
এই নয় দিনের যে কোন দিনে মা লক্ষ্মীকে প্রসন্ন করার কিছু উপায় অবলম্বন করলে খুব শুভ ফল লাভ করা যায় বলে মনে করা হয়, বাড়িতে অর্থের অভাব কখনোই হবে না এবং বাড়িতে অর্থের বর্ষণ হবে বলে মনে করা হয়।
Bipattarini Puja Vidhi – বিপত্তারিণী পূজা বিধি ও ব্রত পালন
আষাঢ় নবমী পূজাতে কি করবেন:
- এই শুভ দিনে পদ্মফুল মা লক্ষ্মীর কাছে খুবই প্রিয় তাই নবরাত্রি সময় বাড়িতে একটি পদ্মফুল বা এর কোন ছবি আনলে আপনি বিশেষ উপকার পাবেন পরিবারের লক্ষ্মীর কৃপা বজায় থাকবে।
- ঘরে মা লক্ষ্মীর ছবি লাগালে উপকার পাওয়া যায়? গুপ্ত নবরাত্রিতে লক্ষ্মীর ছবি ঘরে আনলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এমন ছবি আনবেন যে ছবিতে মা লক্ষ্মী পদ্ম ফুলের উপরে বসে আছেন।
- এই নবমী তিথিতে রুপো অথবা সোনার মুদ্রা আনা খুবই শুভ বলে মনে করা হয়। মুদ্রায় দেবী লক্ষ্মী বা গণেশের ছবি যদি খোদাই করা থাকে তাহলে তো আর কথাই নেই। এটি যদি করা যায় তাহলে বাড়িতে লোকের আশীর্বাদ আসে এবং দেবী লক্ষ্মী প্রসন্ন হন।
- ময়ূর এর পালক যা ভগবান কৃষ্ণের সঙ্গে যুক্ত এবং কৃষ্ণকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। সেই কারণে মা লক্ষ্মী ময়ূরের পালক খুবই পছন্দ করেন। এটা বিশ্বাস করা হয় যে এই নবমী তিথিতে এগুলি বাড়িতে আনলে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়।
- তাছাড়া এই দিন শৃঙ্গারের সামগ্রি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যেমন ধরুন মহিলাদের সাজগোজের সামগ্রী বাড়িতে আনতে হবে এবং ১৬ শৃঙ্গার নিবেদন করতে হবে দেবী লক্ষ্মীকে। এটি করার মাধ্যমে সর্বদা ভাগ্যবান হওয়ার আশীর্বাদ পাবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপরে থাকবে, বাড়িতে কখনোই টাকার অভাব হবে না।